• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লীগ প্রশ্নে এখন যা চলছে, তা দুই বড় দলের ইনসিকিউরিটি: মাহফুজ আলম তোফায়েল আহমেদ আর নেই বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের মৃত্যু আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি পুলিশকে দলদাসে পরিণত করছে: হাসনাত আবদুল্লাহ হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরার সাবেক পিপির মৃত্যু ‘রিফাইন্ড’ আওয়ামী লীগে সায় নেই, অপেক্ষাতেই দল জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের দাফন সম্পন্ন আওয়ামী লীগের ‘দোসর’ হয়ে ডুবেছে, জাতীয় পার্টি কি আর উঠতে পারবে এজাহারে নাম নেই, তবু সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে শরীয়তপুরের এসএসসি পরীক্ষার্থী

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাহী কমিটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। তিনি স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের জায়গায় দায়িত্ব নিলেন, যিনি সম্প্রতি ভারতের বাজে পারফরম্যান্সের দায় নিয়ে পদত্যাগ করেছিলেন।

৪৮ বছর বয়সী জামিল ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক ফুটবলার। বর্তমানে তিনি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাব জামশেদপুর এফসির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে দেশের ফুটবলে তার সবচেয়ে বড় অবদান ২০১৭ সালে আইজল এফসিকে আই-লিগ চ্যাম্পিয়ন করা—যা ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম চমকপ্রদ সাফল্য হিসেবে বিবেচিত।

এআইএফএফের টেকনিক্যাল কমিটির তৈরি সংক্ষিপ্ত তালিকা থেকে জামিলকে বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় আরও ছিলেন—ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্লোভাকিয়ার জাতীয় দলের সাবেক কোচ স্টেফান টারকোভিচ। টেকনিক্যাল কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ও কিংবদন্তি ফুটবলার আই এম বিজয়ন।

খালিদ জামিল হলেন ২০১১–১২ সালে দায়িত্ব পাওয়া সাভিও মেদেইরার পর প্রথম ভারতীয় যিনি জাতীয় দলের কোচ হচ্ছেন। মাঝে ভারতের ডাগআউট একটানা বিদেশিদের দখলে ছিল।

নতুন কোচ হিসেবে জামিলের প্রথম বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নেশনস কাপে। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তাজিকিস্তান ও উজবেকিস্তানে, শুরু ২৯ আগস্ট থেকে।


আরো পড়ুন:
bdit.com.bd