• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে সিদ্দিকী ও খান পরিবারের মধ্যে বিরোধ লাগিয়ে রাখতেন আরেক নেতা, ফেসবুকে অডিও ভাইরাল সালথায় দুই পক্ষের দ্বন্দ্বের জেরে হামলা, ঘরবাড়িতে লুটপাট–অগ্নিসংযোগ ময়মনসিংহের আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মারা গেছেন আলমডাঙ্গায় ৪ ইউপি চেয়ারম্যানের দায়িত্বে ফেরা নিয়ে উত্তেজনা, এক ইউপিতে সংঘর্ষ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছে না আ.লীগপন্থীরা, পাল্টাপাল্টি বক্তব্য আইনজীবীদের ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: সংসদে জামায়াতের রফিকুল ইসলাম বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, প্রশ্ন জামায়াতের আজহারুল ইসলামের হারিকেন ও টর্চ জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল ফেনীতে বন্দুক-কার্তুজসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পদ জব্দ

বইমেলায় সাংবাদিক শারফুল আলমের ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও ভ্রমণলেখক শারফুল আলমের ভ্রমণবিষয়ক প্রথম বই ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’।  ভ্রমণভিত্তিক এই গ্রন্থে দক্ষিণ এশিয়ার হিমালয় অঞ্চল থেকে শুরু করে ইউরোপের সুইজারল্যান্ডের পর্যটন নগরী ইন্টারলেকেন পর্যন্ত লেখকের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

নেপাল ও ভারতের হিমালয়ঘেঁষা অঞ্চলের পাহাড়ি জীবন, যাত্রাপথের নানা চ্যালেঞ্জ, স্থানীয় মানুষের জীবনধারা এবং ইন্টারলেকেনের নান্দনিক সৌন্দর্য বইটিতে সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশনী।

বইটিতে ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক প্রেক্ষাপট গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। লেখক শারফুল আলম দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতা করছেন। দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও বৈঠক কাভার করার অভিজ্ঞতা তার লেখায় ভিন্নমাত্রা যোগ করেছে বলে তিনি মনে করে

শারফুল আলম বলেন, ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষ ও জীবনকে নতুনভাবে জানতে শেখায়। সেই উপলব্ধি থেকেই নিজের অভিজ্ঞতাগুলো বইয়ের পাতায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। বইমেলার আজব প্রকাশনীর ৬৯৭-৬৯৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।


আরো পড়ুন:
bdit.com.bd