• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

ময়মনসিংহের আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক। তিনি তাঁর ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেন, ‘আমাদের বাবা ৮৮ বছর বয়সে বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়লে জাপান–বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়। বাবার জানাজার নামাজ আগামীকাল (রোববার) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বেলা ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে ও বিকেল ৫টায় আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে উপজেলার নিউগী কুশমাইলে তাঁর নিজ বাড়িতে দাফন করা হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় বিদ্রোহী প্রার্থী মালেক সরকারের কাছে পরাজিত হন। জাতীয় সংসদে পাঁচবার সংসদ সদস্য হওয়ার আগে তিনি ১৯৭০ সালের নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পেশাগত জীবনে আইনজীবী মোসলেম উদ্দিন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


আরো পড়ুন:
bdit.com.bd