• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স ভোটের আগের রাতে সভাপতি প্রার্থীর বাড়িতে পুলিশ, সরে যেতে বলার অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঝুঁকিগুলো কী সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আইনজীবীদের দুই পক্ষে হট্টগোল, উত্তেজনা

ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি বলেন, জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর বিজিবি ইমানুয়েল সেন্টারে রংপুর মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমরা, আপনারা সবাই রাজপথে ছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আলহামদুলিল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। আমরা আপনাদের সঙ্গে নিয়ে মানুষের সেবা করতে চাই। যেভাবে আপনাদেরসঙ্গে নিয়ে বিগত সময়ে দেশের মানুষ যেরকমভাবে আমাদের পাশে থেকেছে ঠিক তাদের একইভাবে আমরা তাদেরকে সাথে নিয়ে দেশে ও দেশের মানুষকে এগিয়ে নিতে চাই।

তিনি বলেন, সেজন্য দরকার আমরা যার যার অবস্থান থেকে দলের এবং সরকারের যে কর্মসূচি আছে সেটি সমর্থন করা এবং দলের ইমেজ যাতে কেউ ছোট করতে না পারে সেদিকে খেয়াল রাখা।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র সর্বত্র চলছে এবং চলবে এর মধ্যে থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে এবং জনগণের কল্যাণে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে।

ইফতার মাহফিল অনুষ্ঠানে ড্যাবের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল ও যুগ্ম মহাসচিব ডা. আবু মো. আহসান ফিরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন:
bdit.com.bd