• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, গত ১৫-১৬ বছর বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না। ভারতের সরকারের সম্পর্ক ছিল কেবল শেখ হাসিনার সঙ্গে। আমরা ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক সাস্টেইনেবল করতে হলে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক থাকতে হয়।

গতকাল (শুক্রবার) বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতা রয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘এই ক্ষেত্রে অবশ্য চ্যালেঞ্জ আছে। তাদের দেশে (ভারতে) পালিয়ে আশ্রয় নিয়েছেন সন্ত্রাসী শেখ হাসিনা। সেখানে বসে বাংলাদেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক টেকসই হবে না। এই বিষয়টি নিশ্চিত করতে পারলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের আপত্তি নাই।’

জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের চাহিদা অনুযায়ী যেখানে ন্যায্য মূল্যে জ্বালানি পাওয়া যাবে, সেখান থেকে কিনবে সরকার। এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট রাষ্ট্র আমাদের তালিকায় নেই।’

হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে প্রবাসীদের সমস্যা সমাধানে আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে। প্রবাসীদের ভিসা জটিলতা, ফ্লাইটের ব্যবস্থাসহ সব উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে।


আরো পড়ুন:
bdit.com.bd