• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৮ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবারও স্থবির হয়ে পড়েছে। সর্বশেষ পরিস্থিতিতে বুধবার (১৮ মার্চ) দিনজুড়ে একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ মোট ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল রয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আসা ২টি অ্যারাইভাল এবং শারজাহগামী ২টি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে সব ফ্লাইট বন্ধ হয়ে যায়নি। বিভিন্ন এয়ারলাইনসের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে ৯টি অ্যারাইভাল এবং ৫টি ডিপার্চার ফ্লাইট সীমিত আকারে চালু রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা বিরাজ করছে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের ৮টি ফ্লাইটসহ মোট ১৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd