• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

‘ধুরন্ধর টু’ দেখে মুগ্ধ আল্লু অর্জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সাধারণ দর্শকদের পাশাপাশি এবার  ‘ধুরন্ধর টু’ ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। বুধবার সন্ধ্যায় ছবিটির বিশেষ প্রিভিউ দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভালোলাগার কথা শেয়ার করেছেন এই ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা।

ছবির পরিচালক আদিত্য ধর যেভাবে দেশপ্রেমের সঙ্গে আধুনিক ‘সোয়্যাগ’-এর মেলবন্ধন ঘটিয়েছেন, তা আল্লু অর্জুনের মন জয় করে নিয়েছে। নিজের পোস্টে রণবীর সিংয়ের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে তিনি তাকে ‘ব্রিলিয়ান্ট’ ও ‘ভার্সাটাইল’ অভিনেতা হিসেবে উল্লেখ করেন।

পরিচালকের প্রশংসা করতে গিয়ে আল্লু অর্জুন লেখেন, ‘আদিত্য ধর এবারও বল একেবারে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। আর মাধবনসহ বাকি অভিনেতারাও দুর্দান্ত কাজ করেছেন। ছবিটির কারিগরি দিক এবং এর ইন্টারন্যাশনাল সোয়্যাগ সত্যিই উপভোগ করার মতো।

এদিকে দক্ষিণী মেগাস্টারের কাছ থেকে এমন ইতিবাচক রিভিউ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা আর মাধবন। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আপনার মতো একজনের কাছ থেকে এই প্রশংসা পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি আপনার কাজের নিয়মিত দর্শক এবং অভিনয় গুণের ভক্ত। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আপনার এই রিভিউ আমার কাছে সত্যিই বিশেষ কিছু।’

সব মিলিয়ে বক্স অফিসের গণ্ডি পেরিয়ে ‘ধুরন্ধর টু’ এখন সহকর্মীদের ভালোবাসায় ভাসছে। রণবীর-মাধবনের যুগলবন্দি আর আদিত্য ধরের মুন্সিয়ানা যেন ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।


আরো পড়ুন:
bdit.com.bd