• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

ফ্রান্সের পৌর নির্বাচনে ৪ বাংলাদেশি বংশোদ্ভূতের জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ফ্রান্সের সাম্প্রতিক পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

রোববার (২২ মার্চ) দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে তাদের বিজয় নিশ্চিত হয়। এই অর্জনকে ফরাসি মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচিতরা হলেন– সাঁ-দেনি থেকে নাহিদুল ইসলাম, স্তা থেকে কৌশিক রাব্বানী খান, ক্রেতেই থেকে ফাহিম মোহাম্মদ এবং ইভ্রি-সুর-সেন থেকে জুবায়েদ আহমেদ।

সাঁ-দেনি থেকে নির্বাচিত নাহিদুল ইসলাম বামপন্থি রাজনৈতিক শক্তি ‘লা ফ্রান্স ইনসুমিস’ (এলএফআই) সমর্থিত প্যানেল থেকে জয়ী হয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নতুন প্রত্যাশার সঞ্চার করেছেন। অন্যদিকে স্তা শহরে কৌশিক রাব্বানী খান পুনর্নির্বাচিত হয়ে দীর্ঘদিনের কমিউনিটি সম্পৃক্ততার স্বীকৃতি পেয়েছেন।

ক্রেতেই শহর থেকে সোশ্যালিস্ট পার্টির প্যানেলের প্রার্থী হিসেবে নির্বাচিত ২৫ বছর বয়সী ফাহিম মোহাম্মদ তরুণ প্রজন্মের এক উজ্জ্বল প্রতিনিধি। শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে দাবা খেলোয়াড় হিসেবে পরিচিতি পাওয়া এই তরুণ বর্তমানে পেশাগতভাবে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন।

ইভ্রি-সুর-সেন শহরে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তরুণ ক্রিকেটার জুবায়েদ আহমেদ। তিনি বামঘেঁষা ‘ফ্রন্ট পপুলেয়ার’ জোটের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।

এবারের নির্বাচনে আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তাদের মধ্যে অন্য কারও বিজয়ের খবর পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক শক্তির প্রতিফলন। স্থানীয় পর্যায়ে এই অংশগ্রহণ ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, এবারের পৌর নির্বাচনে বড় শহরগুলোতে বামপন্থিরা তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হলেও কিছু এলাকায় ডানপন্থি ও কট্টর ডানপন্থি দলগুলোর অগ্রগতিও লক্ষ করা গেছে, যা ফ্রান্সের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।


আরো পড়ুন:
bdit.com.bd