• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

‘উত্তরাঞ্চলে শিল্পায়নে উদ্যোক্তাদের বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আনা হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

উত্তরাঞ্চলে শিল্পায়নের ক্ষেত্রে উদ্যোক্তাদের বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান। বক্তব্যে তিনি মন্ত্রীর কাছে রংপুরের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও উন্নয়ন স্বার্থে নানা প্রকল্প প্রস্তাবনার কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, উত্তরাঞ্চলে শিল্পায়নের জন্য বিনিয়োগের ভাল সম্ভাবনা রয়েছে। এখানকার জমি সস্তা, শ্রম সস্তা, আইন শৃঙ্খলা ভালো। তাই উত্তরাঞ্চলে বিনিয়োগকারীদের আনাসহ উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে শিল্পায়নে নতুন সরকারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।

মন্ত্রী আরও বলেন, উত্তরাঞ্চলে শিল্পায়নের ক্ষেত্রে উদ্যোক্তাদের বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আনা হবে। রংপুর শস্যের ভাণ্ডার, এখানকার কৃষিকে বিশেষ গুরুত্ব দিয়ে শিল্পায়ন করা হবে।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়া এতে নীলফামারী ও গাইবান্ধা জেলার সংসদ সদস্যরা, রংপুর রেঞ্জের ডিআইজি, রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী প্রতিনিধি, উদ্যোক্তা, সরকারি, বেসরকারি সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো পড়ুন:
bdit.com.bd