• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু‎

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

‎পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় চিকিৎসাধীন মুনছুর খাঁ (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুজনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে।‎

‎মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সোমবার ঘটনাস্থলেই এক নারী গৃহকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

‎‎নিহত মুনছুর খাঁ (৬০) সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে। আগের দিন নিহত গৃহকর্মী চায়না খাতুন ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।‎

‎পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপির কর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের সঙ্গে বিরোধ চলছিল। গত রোববার দিবাগত রাতে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এ নিয়ে রোববার রাত থেকেই উত্তেজনা চলছিল।‎

‎স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকালে ইসলাম প্রামানিক গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হন। এমন সময় রাজা গ্রুপের লোকজন লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে তাদের ওপরে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। গুলিবিদ্ধ গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া, গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।‎

সুজানগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মুনছুর খাঁ মারা যান। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে। সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো পড়ুন:
bdit.com.bd