• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

অভয়নগরে আওয়ামী লীগ নেতাকে দোকান থেকে ধরে নিয়ে মারধর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ, ২০২৬

যশোরের অভয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে মারধর করা হয়েছে। আজ রোববার সকালে কয়েকজন উপজেলার নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় একটি দোকান থেকে ধরে নিয়ে যশোর-খুলনা মহাসড়কের ওপর তাঁকে মারধর করেন।

ওই আওয়ামী লীগ নেতা হলেন আবদুর রউফ মোল্যা (৫৮)। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি যশোর জেলা পরিষদের সাবেক সদস্য এবং নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর

মারধরে আহত আবদুর রউফ মোল্যাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে আবদুর রউফ মোল্যা নওয়াপাড়া বাজারের নূরবাগে অবস্থিত জেলা পরিষদের মার্কেটে নজরুল ইসলামের দোকানে বসে ছিলেন। এ সময় পাঁচ-সাত ব্যক্তি সেখান থেকে তাঁকে ধরে সামনের যশোর-খুলনা মহাসড়কের ওপর নিয়ে বেদম মারধর করেন। এরপর একজন নারীর ভিডিও করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আহত অবস্থায় আবদুর রউফ মোল্যাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে আজ বিকেলে তিনি অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের বাড়িতে ফিরেছেন


আরো পড়ুন:
bdit.com.bd