• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে ৬ পদে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীদের জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ভোট গণনা স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ভোট হয়।

এর মধ্যে সাতটি পদে বিএনপি, ছয়টি পদে আওয়ামী লীগ, একটি পদে জামায়াতে ইসলামী এবং একটি পদে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। গতকাল রোববার রাতে ভোট গণনার পর ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল মালেক।

মফিজুর রহমান ৩৩১ ভোট পেয়ে সভাপতি এবং এ কে মো. আবদুল হাই ৩১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সভাপতি মফিজুর রহমান বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং এ কে এম আবদুল হাই সদর উপজেলা সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ও আওয়ামী লীগ নেতা।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল রাত সাড়ে আটটায় শুরু হয় এবং দিবাগত রাত প্রায় দেড়টা থেকে পৌনে দুইটা পর্যন্ত চলে গণনা। এর আগে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।


আরো পড়ুন:
bdit.com.bd