• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

মুন্সিগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মহিউদ্দিন আহমেদ (৭৫) স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী সানজিদা আক্তার সিরাজদিখানের মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁদের গ্রামের বাড়ি ওই ইউনিয়নের কাজীরবাগ গ্রামে।

মহিউদ্দিন আহমেদের ভাতিজা মামুন আহমেদ জানান, তাঁর চাচা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যায় মারা গেছেন। আগামীকাল (বুধবার) তাঁর মরদেহ সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মহিউদ্দিন আহমেদের মৃত্যুর পর তাঁর ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘নিন্দুকেরা ভালো থেকো তোমরা। আল্লাহ যেন তোমাদের মাফ করে। আব্বুর ভুলত্রুটি থাকতেই পারে। আপনারা তাকে মাফ করে দিবেন।’

মহিউদ্দিন আহমেদ দীর্ঘ সময় ধরে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি মালখানগর ইউপির চেয়ারম্যান হিসেবে পাঁচবার, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৪ সালে মুন্সিগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগপর্যন্ত তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

চব্বিশের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছাড়েন মহিউদ্দিন আহমেদ। ছাত্র–জনতার ওপর হামলার অভিযোগ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd