• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

রাজশাহীতে আওয়ামী লীগের ব্যানারে ইফতারের ভিডিও ফেসবুকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬

রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার পার্টি করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ফিরিয়ে আনতে শপথ নেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটিতে কারও মুখ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, যাঁদের মুখ দেখা যাচ্ছে, তাঁদের মুখেও মাস্ক পরা।

এ ছাড়া কারাবন্দী রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে মুক্ত না করা পর্যন্ত রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার রাজশাহীতে এই ইফতার পার্টি হয় বলে নিশ্চিত হওয়া গেছে। রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের অনেকে ইফতার পার্টির শপথ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের একটি মিলনায়তনে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। তবে অন্য অনুষ্ঠানের কথা বলে মিলনায়তনটি ভাড়া নেওয়া হয়েছিল। পরে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার পার্টি ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ৬০ থেকে ৭০ জন উপস্থিত ছিলেন। তাঁরা সবাই তৃণমূলের নেতা–কর্মী।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইফতার পার্টি করার আইনগত কোনো সুযোগ নেই। আমরা এ ধরনের কোনো কিছু জানি না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।’


আরো পড়ুন:
bdit.com.bd