• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্বল ব্যাংকের ‘পাত্র চাই’ ও পুরোনো নওশার আগমন চট্টগ্রামে লাল টুপি পরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বিরোধীদের নিশ্চিহ্নের চেষ্টা কোরো না, এই পরামর্শ কোনো দল শোনেনি: রওনক জাহান শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স ভোটের আগের রাতে সভাপতি প্রার্থীর বাড়িতে পুলিশ, সরে যেতে বলার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পর্যন্ত শোভাযাত্রা আয়োজনের চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে ঢাকার জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পল্টন থানার পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী প্রথম আলোকে বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের হয়ে কাজ করছিলেন অধ্যাপক জামাল উদ্দীন। আজ ভোরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আওয়ামী লীগের পক্ষে অধ্যাপক জামাল উদ্দীন একটি শোভাযাত্রা আয়োজনের চেষ্টা করছিলেন। তিনি শোভাযাত্রার নাম দেন ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা-২০২৬’। তিনি ১১ থেকে ১৬ মার্চ এই কর্মসূচি বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এ জন্য তিনি সরকারের বিভিন্ন দপ্তরে অনুমতির আবেদনও করেন। পাশাপাশি লিফলেট তৈরি করে প্রচার করছিলেন। কার্যক্রম নিষিদ্ধ দলের হয়ে প্রচার চালানো, শোভাযাত্রা আয়োজন প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ। সে জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd