• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

সকালে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, বিকেলে পতাকার স্ট্যান্ড কেটে অপসারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬

মার্চের প্রথম দিনে ফরিদপুর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আজ রোববার সকালে শহরের চকবাজারসংলগ্ন থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে পতাকার তিনটি স্ট্যান্ড কেটে অপসারণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাতটার দিকে কয়েকজন যুবলীগ কর্মী প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ বলে স্লোগান দেন। পরে তাঁরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, মার্চের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্বাধীনতার ইতিহাস স্মরণ করতেই এ আয়োজন করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের কোনো খবর আমরা পাইনি। ওই কার্যালয়ে এখন পতাকাও নেই। কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।’

পতাকার স্ট্যান্ড কেটে অপসারণ

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল হাসান জানান, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেনের নেতৃত্বে ছাত্রদলের নেতা–কর্মীরা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পতাকার তিনটি স্টিলের স্ট্যান্ড কেটে অপসারণ করেছেন।

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয়টি ফরিদপুর কোতোয়ালি থানার পাশেই অবস্থিত। দুদিন পরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন পতাকা টাঙায়। আজ সকালেও তারা দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করেছে। বিকেলে ছাত্র–জনতা ওই কার্যালয়ের পতাকার তিনটি স্ট্যান্ড অপসারণ করে ফেলে। এ সময় আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এই দৃশ্য দেখে আমি সেখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। তবে আমি ওই স্ট্যান্ড তিনটি অপসারণে নেতৃত্ব দিইনি।’


আরো পড়ুন:
bdit.com.bd