• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

রাজবাড়ী আওয়ামী লীগের কার্যালয়ে এবার ‘শেখ হাসিনা ফিরবে’ লেখা ব্যানার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে আবারও ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ইফতারের পর কোনো এক সময় কে বা কারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নজরুল ইসলামের ছবিসংবলিত ব্যানারটি টাঙায়। তবে রাতেই সেটি আবার খুলে ফেলা হয়েছে।

ব্যানারটিতে লেখা আছে, ‘আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবে, আমরা ফিরব।’ এর এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্য পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আছে। এ ছাড়া ছাত্রলীগের সাবেক নেতা নজরুল ইসলামের বড় ছবি আছে।

রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরের পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বন্ধ ছিল। এর পর থেকে সেখানে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি।

এ বিষয়ে আজ শুক্রবার সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, এ ধরনের খবর পাওয়া মাত্র পুলিশের একটি দল ঘটনাস্থল পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে এ ধরনের কোনো ব্যানার পায়নি। তবে বিষয়টি নিয়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে দলীয় কার্যালয়টিতে দুই দফায় ব্যানার টাঙানো হয়। ১৭ ফেব্রুয়ারি সকালে দুই-তিনজন তরুণ জাতীয় পতাকা উত্তোলন করে কার্যালয়টির সামনে ব্যানার টাঙান। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের ছবি ছিল। লেখা ছিল, ‘৫ আগস্ট ২০২৪–এর পরে রাজবাড়ীতে প্রথম জয় বাংলা স্লোগান দেয় রাজবাড়ী জেলা যুবলীগ।’

পরদিন ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানার ছবিসংবলিত আরেকটি ব্যানার টাঙানো হয়। এ সময় কার্যালয়ের ভেতর বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি ছিল না।


আরো পড়ুন:
bdit.com.bd