• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স ভোটের আগের রাতে সভাপতি প্রার্থীর বাড়িতে পুলিশ, সরে যেতে বলার অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঝুঁকিগুলো কী সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আইনজীবীদের দুই পক্ষে হট্টগোল, উত্তেজনা

নেত্রকোনা শহরে ছাত্রলীগের কার্যালয়ে দলীয় ব্যানার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নেত্রকোনা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের তৃতীয় তলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যালয়ে দলীয় ব্যানার টানানো হয়েছে। আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে। সকালে স্থানীয়দের অনেকে ব্যানারটি দেখতে পান। তবে বেলা পৌনে ১১টার পর ব্যানারটি পাওয়া যায়নি।

শহরের ছোট বাজার এলাকায় কার্যালয়ে ব্যানার টাঙানোর ২৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ব্যানারটিতে ‘দলীয় কার্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোনা জেলা শাখা, শহীদ তিতাস রোড ছোটবাজার নেত্রকোনা’ লেখা। ব্যানারের বাঁ পাশে শেখ মুজিবুর রহমানে ছবির সঙ্গে শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি দেখা যায়।

ব্যানার টাঙানোর খবর ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পথচারী ও উৎসুক জনতাও সেখানে ভিড় করেন। তবে এর আগেই ব্যানারটি সরিয়ে ফেলা হয়।

তিনতলা ভবনের নিচতলায় আওয়ামী লীগ কার্যালয়। দ্বিতীয় তলায় যুবলীগ ও তৃতীয় তলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বসতেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সেখানে আগুন ধরিয়ে দেয় ছাত্র-জনতা। এর পর থেকে কার্যালয়টি বন্ধ আছে। ওই এলাকার একজন ব্যবসায়ী বলেন, আজ সকাল আটটার দিকে তিনি তৃতীয় তলায় ছাত্রলীগের ব্যানার ঝুলতে দেখেন। সকাল ১০টার দিকেও ব্যানারটি দেখতে পান। কিছুক্ষণ পর আবার সেটি আর দেখা যায়নি।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন সরকার বলেন, বিষয়টি শুনে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে সেখানে যায়, তবে ব্যানার পায়নি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি পূর্বধলা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ‘দলীয় কার্যালয় শুভ উদ্বোধন ২০২৬’ লেখা একটি ব্যানার টানিয়ে বক্তব্য ও স্লোগান দেওয়া হয়। পরে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।


আরো পড়ুন:
bdit.com.bd