• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

রংপুরে বাড়ি থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গঙ্গাচড়া সদর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আজিজুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলার মামলার আসামি। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গঙ্গাচড়া থানা সূত্রে জানা গেছে, চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়। আজিজুল ইসলাম এই মামলার ২২ নম্বর এজাহারভুক্ত আসামি।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছবুর বলেন, আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর আজ শুক্রবার সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd