• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন যুবলীগ ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। আজ শুক্রবার সকাল সাতটার দিকে শহরের চকবাজার মোড়সংলগ্ন থানা রোডে পৌর মার্কেট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি থাকা তিনটি স্ট্যান্ডের মাঝের দুটিতে জাতীয় ও দলীয় পতাকা টাঙানো হয়। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি কাওসার আকন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নসহ অন্যরা।

দেবাশীষ নয়ন বলেন, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবর রহমান (নিক্সন চৌধুরী) নির্দেশ এবং আসিবুর রহমান ও কাওসারের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে থানা রোডের কার্যালয়টি আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ২০২২ সালে শহরের আলীপুর মহল্লায় হাসিবুল হাসান সড়কে জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। এরপর থানা রোডের কার্যালয়টি শহর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের সময় হাসিবুল হাসান সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। বর্তমানে ওই স্থানে সরকারি উদ্যোগে ‘জুলাই স্মৃতি স্মারক’ স্থাপন করা হয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd