• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

জামালপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘ ১৮ মাস পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আজ শনিবার সকাল সাতটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদিরের নেতৃত্বে পরিত্যক্ত কার্যালয়টিতে এ কর্মসূচির সাইনবোর্ডও উত্তোলন করা হয়।

এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী কার্যালয়টিতে সাইনবোর্ড ও পতাকা উত্তোলন করেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বগারচর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির ও সদস্য রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি নিয়ামত উল্লাহসহ আরও কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ওই সময় এই নেতা-কর্মীরা ভাষা আন্দোলনে শহীদদের জন্য মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন। এরপরই তাঁরা কার্যালয় প্রাঙ্গণ থেকে সটকে পড়েন।
এ বিষয়ে জানতে মো. সাজ্জাদ কাদিরের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে।


আরো পড়ুন:
bdit.com.bd