• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

নড়াইলে আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ইউনিয়ন কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আজ শনিবার সকালে লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারে নোয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন দলটির নেতা-কর্মীরা।

এর আগে ১৭ ফেব্রুয়ারি রাতে লোহাগড়া উপজেলা শহরের জয়পুর জামরুলতলা এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। একই সঙ্গে উপজেলা কার্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছিল। পরে এ-সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবি ও পতাকা সরিয়ে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী আবদুল আলিমের নেতৃত্বে কয়েকজন নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় খুলেছিলেন। পরে ওই কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেন তাঁরা। কিছু সময় পর তাঁরা সেখান থেকে চলে যান।

আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার একটি ভিডিও ও কয়েকটি ছবি পোস্ট করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী আবদুল আলিম সকালে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘দীর্ঘ ১৮ মাস পরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগ ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়ন মানিকগঞ্জ বাজার আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শুভ উদ্বোধন করলাম।’

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।’


আরো পড়ুন:
bdit.com.bd