• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

প্যারোলে মুক্তি, হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিলেন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

ফরিদুল আলম (৪৩) ও মোহাম্মদ ইসমাইল (৩৮)। আড়াই মাস ধরে কক্সবাজার কারাগারে বন্দিজীবন কাটছে এই দুই ভাইয়ের। গতকাল শনিবার সকালে তাঁদের মা মোস্তফা বেগমের মৃত্যু হয়। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাঁদের। পুলিশি পাহারায় মাকে শেষবিদায় জানান তাঁরা। দুজন মায়ের জানাজা ও দাফনে অংশ নেন হাতকড়া পরেই।

গতকাল দুপুরে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই জানাজা। ফরিদুল ও ইসমাইল ওই এলাকার মৃত নুর আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতিতে যুক্ত। দুই ভাইয়ের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় দুজন প্রায় আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন। গতকাল সকালে তাঁদের বার্ধক্যজনিত কারণে তাঁদের মা মোস্তফা বেগমের (৮০) মৃত্যু হয়। এরপর ফরিদুল ও ইসমাইলের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়।

বেলা ১১টার দিকে প্যারোলে মুক্তি পেয়ে দুজন বাড়ি গিয়ে মায়ের মরদেহ দেখেন। এরপর খাটিয়া কাঁধে বহন করে দাফনের জন্য নিয়ে যান। এ সময় দুজনের হাতে হাতকড়া ছিল। হাতকড়ার একটি অংশ দড়ি লাগিয়ে পুলিশের হাতে দেখা যায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই ভাই ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইলকে গতকাল বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। হাতকড়া পরা অবস্থায় দুই ভাই দুপুরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। বিকেলে পুনরায় তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই ভাইয়ের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd