• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

ঝিনাইদহে ভেঙে দেওয়া দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

গতকাল শনিবার রাতে এ–সংক্রান্ত একটি ছবি ফেসবুকে দিয়েছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের অনেকে।

ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেতা–কর্মীরা শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দেন। এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৪ আগস্ট গণ–অভ্যুত্থান চলাকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেন আন্দোলনকারীরা। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আবারও সেটি ভাঙচুর করা হয়। কার্যালয়ের এসি, চেয়ার–টেবিলসহ যাবতীয় আসবাব লুট হয়। পরে কার্যালয়টির দরজা–জানালা খুলে নেয় দুর্বৃত্তরা। অনেকেই সেখানে মলমূত্র ত্যাগ করেন। এত দিন কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।


আরো পড়ুন:
bdit.com.bd