• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

শহীদ মিনারে ফুল দেওয়ার ভিডিও ফেসবুকে, পরদিনই গ্রেপ্তার আওয়ামী লীগ সমর্থক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শহীদ মিনারে একা ফুল দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়ানোর পর জাহিদ ইকবাল জাহাঙ্গীর (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে সখীপুর পৌর শহরের উত্তরা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ ইকবাল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক। তিনি সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শ ম আলী আজগরের ছেলে। একসময় তিনি কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক বছর আগে তিনি আওয়ামী লীগে যোগ দিলেও বর্তমানে তাঁর কোনো দলীয় পদ নেই।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার একটি মামলায় জাহিদ ইকবাল আসামি ছিলেন। মামলায় কিছুদিন পলাতক থাকার পর তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। পরে টাঙ্গাইলের একটি নিম্ন আদালতে হাজির হলে তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। ৩৮ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন। এর মধ্যে গতকাল ২১ ফেব্রুয়ারি ভোরে তিনি একা সখীপুর শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ব্যানারে তাঁর এই শ্রদ্ধা নিবেদনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ছড়িয়ে পড়ার পরদিন সকালে তাঁর গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়। স্থানীয় পর্যায়েও বিষয়টি নিয়ে কৌতূহল ও বিতর্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ‘পাশের বাসাইল থানার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শহীদ মিনারে ফুল দিয়েছেন কি না, সে বিষয়ে আমার জানা নেই।’

অন্যদিকে বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, গত ১২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক একটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ নভেম্বর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাসাইল থানায় মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে জাহিদ ইকবালকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ সখীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ আলী বলেন, ‘জাহিদ ইকবাল জাহাঙ্গীর পৌর আওয়ামী লীগের কোনো সদস্য নন। তাঁকে শহীদ মিনারে ফুল দেওয়ার কোনো দায়িত্বও দেওয়া হয়নি। তিনি নিজ উদ্যোগে একা গিয়ে ফুল দিয়েছেন, ভিডিওতে সেটাই দেখেছি। এর বাইরে আমার কিছু জানা নেই।’


আরো পড়ুন:
bdit.com.bd