• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

টঙ্গীতে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে টানানো হলো ব্যানার ও জাতীয় পতাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা টানানো হয়েছে। তবে কে বা কারা এগুলো টানিয়েছেন, তা জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকালে ব্যানার টানানো দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

টঙ্গী নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান (রাসেল) ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি–সংবলিত একটি ব্যানার টানানো হয়েছে। ব্যানারের ভিডিও নিজের ফেসবুকে পোস্ট দিয়ে জাহিদ আহসান লিখেছেন, ‘টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন।’

স্থানীয় বাসিন্দারা বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা টঙ্গীতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেন। ওই কার্যালয়ের সামনে আজ ভোর থেকে একটি ব্যানার দেখা যায়। তবে কে বা কারা ব্যানারটি টানিয়েছে, তাঁরা জানতে পারেননি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘আওয়ামী লীগের লোকজন ব্যানার টানাইছে, এ রকম কোনো তথ্য আমার কাছে নেই। তবে টঙ্গী আওয়ামী লীগের কার্যালয়ে একটি ব্যানার টানানো রয়েছে। কে বা কারা টানাইছে, আমার জানা নেই। এটি আগে আওয়ামী লীগের কার্যালয়ে থাকলেও বর্তমানে পরিত্যক্ত ভবন।’


আরো পড়ুন:
bdit.com.bd