• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

রাতে পাংশা আওয়ামী লীগ কার্যালয়ে আবার টাঙানো হয় দলীয় ব্যানার, সকালে উধাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাতের আঁধারে আবারও দলীয় ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে এটি টাঙানো হয়। আজ শুক্রবার সকালে স্থানীয়দের কেউ কেউ ব্যানারটি দেখতে পেলেও কিছুক্ষণ পর তা আর পাওয়া যায়নি।

কার্যালয়ে ব্যানার টাঙানোর ৪৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ‘এই দেশ আমাদের, এই মাটি আমাদের’ লেখা একটি ব্যানার দেখা যায়। এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়, অন্য পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। নিচে মো. নজরুল ইসলামের নাম উল্লেখ আছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি।

নতুন করে ব্যানার টাঙানোর খবর ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পথচারী ও উৎসুক জনতাও সেখানে ভিড় করেন। তবে অল্প সময়ের মধ্যেই ব্যানারটি সরিয়ে ফেলা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি বন্ধ আছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

কার্যালয়ের পাশের এক চা–দোকানি আসমত আলী স্থানীয় সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করার সময় সব স্বাভাবিক ছিল। সকালে এসে ব্যানার ঝুলতে দেখেন। কিছুক্ষণ পর আবার সেটি আর দেখা যায়নি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। তাঁর ধারণা, আগের কোনো ঘটনার ভিডিও আবার ছড়ানো হয়ে থাকতে পারে। তিনি জানান, এর আগে রাতের বেলায় ব্যানার টাঙিয়ে ছবি তুলে তা খুলে নেওয়ার ঘটনা ঘটেছিল। এর পর থেকে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।

এর আগে ১৯ ফেব্রুয়ারি রাতে পাংশা শহরের বাজারসংলগ্ন টেম্পো স্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। সেখানে সাবেক রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম ও তাঁর ছেলে মিতুল হাকিমের ছবি ছিল। ব্যানারে রাজবাড়ী জেলা ও বিভিন্ন উপজেলায় দলীয় কার্যালয় উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়া ২১ ফেব্রুয়ারি ভোরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘পুনরুদ্ধারের ব্যানার’ টাঙানো হয়। ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের রাজবাড়ী জেলা কার্যালয়েও ব্যানার টাঙানোর ঘটনা ঘটে। এর আগের দিন জেলা যুবলীগের এক নেতার ছবিসহ আরেকটি উদ্বোধনী ব্যানার টাঙানো হয়েছিল।


আরো পড়ুন:
bdit.com.bd