• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

চাঁদপুরে গণ-অভ্যুত্থানের তিন মামলায় গ্রেপ্তার দেখানো হলো দীপু মনিকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

চাঁদপুরে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং বিএনপি নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান এ বিষয়ে নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আছেন। ভার্চ্যুয়াল যুক্ত হয়ে তিনি আদালতে হাজিরা দেন। ওই তিন মামলায় তাঁর পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। দীপু মনি নিজেই অভিযোগের বিষয়ে বক্তব্য দেন; দাবি করেন, ওই সব ঘটনায় তিনি জড়িত ছিলেন না।

ওই তিন মামলার তদন্ত কর্মকর্তা হলেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, উপপরিদর্শক (এসআই) নাদির শাহ্ ও উপপরিদর্শক (এসআই) নুরে আলম। তাঁরা তিনজন আদালতে আসামি দীপুকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। বিচারক তাঁদের আবেদন মঞ্জুর করেন।

মামলার (জিআর ৫৭৯) তদন্তকারী কর্মকর্তা নাদির শাহ্ বলেন, জেলা বিএনপির সভাপতি (বর্তমানে সংসদ সদস্য) শেখ ফরিদ আহমেদের বাসায় ২০২৪ সালে ১৮ জুলাই ও ৪ আগস্ট দুইবার ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় ১ নম্বর আসামি দীপু মনি। তাঁর নির্দেশে অন্য আসামিরা এই ঘটনা ঘটান। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরেক মামলার (জিআর ৫৭১) তদন্তকারী কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ১ নম্বর আসামি দীপু মনির ইন্ধনে অন্য আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালান। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া আরেকটি মামলার (জিআর ৫৮৫) তদন্তকারী কর্মকর্তা নুরে আলম বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ১ নম্বর আসামি দীপু মনির নির্দেশে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সড়ক ভবনের গাড়িতে আগুন লাগিয়ে দেন অন্য আসামিরা। ওই মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd