• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

৩২ নম্বরে গিয়ে মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে ‘বিক্ষুব্ধ জনতা’ তাঁদের মারধর করে। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক প্রথম আলোকে বলেন, পুলিশ পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পরিচয় দিয়েছেন। এই তিনজনের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।


আরো পড়ুন:
bdit.com.bd