• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

কাপ্তাইয়ে রাতের আঁধারে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

রাঙামাটির কাপ্তাইয়ে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।  গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নেতার নাম মো. মামুন (৪২)। তিনি উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

পুলিশ ও স্থানীয়  সূত্র জানায়, অজ্ঞাতপরিচয়ের চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হঠাৎ রামদা ও ধারালো অস্ত্র নিয়ে মামুনের ওপর হামলা করে। তাঁকে কুপিয়ে মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে মামুনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মো. মামুনের বোন পান্না আক্তার প্রথম আলোকে বলেন,  ‘আমার ভাইটারে জানে মারতে চেয়েছিল। আগে আওয়ামী লীগ করত, এটা কি তাঁর অপরাধ?  তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়েছে।’

চন্দ্রঘোনা ইউপির চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, ইউপি সদস্য মামুন বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। ভোর পাঁচটায় তাঁর অস্ত্রোপচার হয়েছে। পরিবারের পক্ষ থেকে আপাতত তাঁর (মামুনের) সুস্থতার দিকে নজর দেওয়া হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টি জেনেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরো পড়ুন:
bdit.com.bd