• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

জামালপুর জেলা কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম জিয়াউল হক (৫৫)। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম।

জিয়াউল হক জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি জামালপুর জেলা কারাগারে ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, জিয়াউল হক দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে খাবার গ্রহণের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল পর্যন্ত চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, দুপুরের খাবারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

নিহত জিয়াউলের ছেলে জাকিউর রাফিদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি নিজেও অসুস্থ। এর ফলে কারাগারে থাকা বাবার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছেন না।


আরো পড়ুন:
bdit.com.bd