• বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে সিদ্দিকী ও খান পরিবারের মধ্যে বিরোধ লাগিয়ে রাখতেন আরেক নেতা, ফেসবুকে অডিও ভাইরাল সালথায় দুই পক্ষের দ্বন্দ্বের জেরে হামলা, ঘরবাড়িতে লুটপাট–অগ্নিসংযোগ ময়মনসিংহের আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মারা গেছেন আলমডাঙ্গায় ৪ ইউপি চেয়ারম্যানের দায়িত্বে ফেরা নিয়ে উত্তেজনা, এক ইউপিতে সংঘর্ষ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছে না আ.লীগপন্থীরা, পাল্টাপাল্টি বক্তব্য আইনজীবীদের ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: সংসদে জামায়াতের রফিকুল ইসলাম বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, প্রশ্ন জামায়াতের আজহারুল ইসলামের হারিকেন ও টর্চ জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল ফেনীতে বন্দুক-কার্তুজসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পদ জব্দ

গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: সংসদে আখতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, রাষ্ট্রকাঠামোর ঘুণে ধরা ব্যবস্থা সংস্কার করে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন এনসিপির সদস্যসচিব।

জুলাই অভ্যুত্থানের কথা তুলে ধরে আখতার হোসেন বলেন, তাঁরা এমন বাংলাদেশ চেয়েছিলেন যেখানে গণতন্ত্রের আবহ ও জবাবদিহি থাকবে। তিনি বলেন, বাংলাদেশকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করায়ত্ত করে রেখেছিল। তখন তাঁরা সবাই মিলে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিলেন। তাঁরা বলেছিলেন, এটি শুধু হাসিনা বা আওয়ামী লীগের সমস্যা নয়, বাংলাদেশের সংবিধানের মধ্যে ফ্যাসিবাদের যে উপাদানগুলো আছে, সেগুলো পরিবর্তন করা তাঁদের লক্ষ্য। এ জন্য সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসা হয়েছিল। সেই সংস্কারের প্রস্তাবগুলো এখন আঁধারে পড়ে গেছে।

সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশ এমন আঞ্চলিক অবস্থানে আছে যেখানে দেশ অনেকগুলো বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে। বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে, সে ধরনের চক্রান্ত আশপাশে চলছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের ওপর পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।


আরো পড়ুন:
bdit.com.bd