• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ পদত্যাগ করেছেন। আজ রোববার উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ লিখেছেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পেশ করছি, যা এই আবেদনপত্র জমাদানের তারিখ থেকেই কার্যকর হবে। গত ২০ মাস ধরে এই দায়িত্ব পালন করা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়।’

ব্যক্তিগত কারণে প্রক্টর পদ থেকে সরে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করছেন উল্লেখ করে সাইফুদ্দীন আহমেদ লিখেছেন, ‘তবে আমি আমার একাডেমিক দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করব।’

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রক্টর হিসেবে জয়েন করার পর থেকেই অনেক ঝড়ঝাপটা মোকাবিলা করেছি। এখন বিশ্ববিদ্যালয় একটা স্থিতিশীল অবস্থায় আসছে, আমার মনে হয়েছে এখন নতুন কেউ এসে এই দায়িত্বটা পালন করুক।’

ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পান অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।


আরো পড়ুন:
bdit.com.bd