• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মামলার রায় যেকোনো দিন মামলা না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল ফরিদপুরে আওয়ামী লীগের সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারের দাবি সম্ভাব্য প্রার্থী যুবদল নেতার স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতা–কর্মীদের অংশগ্রহণ প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান আওয়ামী লীগের প্রচারপত্র তৈরি, সাবেক নারী ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার

হাইকোর্ট থেকে ৫ মামলায় জামিনের পর নতুন ৩ মামলায় গ্রেপ্তার দীপংকর তালুকদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হাইকোর্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা পাঁচটি মামলায় জামিন পাওয়ার পর এবার নতুন আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে। ফলে আপাতত কারামুক্তি মিলছে না তাঁর।

সোমবার ঢাকার পৃথক তিনটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংশ্লিষ্ট থানার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়।

এদিন কারাগার থেকে দীপংকর তালুকদারকে আদালতে হাজির করে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিমান তরফদার, বংশাল থানার কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এবং ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল এ আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ও মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁকে এই তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মিজান মোহাম্মদ মহসিন বলেন, ‘তিনি (দীপংকর) হাইকোর্ট থেকে পাঁচ মামলায় জামিন পেয়েছেন। ১৩ মে জামিননামা দাখিল করা হয়। কারামুক্তির প্রক্রিয়া চলাকালে নতুন তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আমরা গ্রেপ্তার না দেখানোর বিষয়ে শুনানি করলেও আদালত সবগুলো মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

দীপংকর তালুকদার রাঙামাটি আসন থেকে নির্বাচিত পাঁচবারের সাবেক সংসদ সদস্য। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নবম জাতীয় সংসদের পর তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। পরে গত বছরের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।


আরো পড়ুন:
bdit.com.bd