• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মামলা না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল ফরিদপুরে আওয়ামী লীগের সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারের দাবি সম্ভাব্য প্রার্থী যুবদল নেতার স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতা–কর্মীদের অংশগ্রহণ প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান আওয়ামী লীগের প্রচারপত্র তৈরি, সাবেক নারী ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার ছাত্রলীগের ঝটিকা মিছিল: কুমিল্লায় ২০৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, ৪৮ জন কারাগারে নাটোরে থানার ভেতরে আওয়ামী লীগ নেতার দলীয় স্লোগান, ভিডিও ভাইরাল ই-জিপিতে ‘ফ্যাসিস্টের লোক’ কাজ পাচ্ছে, ব্যবস্থা চান বিএনপির সংসদ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে সাঁটানো হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার নোয়াখালীতে বিএনপি–আওয়ামী লীগের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে আগুন, ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিতে আটক ২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২৩ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক।

জিসানুল হক বলেন, ধানমন্ডি ৩২ নম্বর, ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সোবহানবাগ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতা–কর্মীরা আছেন।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা বড় ধরনের ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে এলাকায় টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই মিছিলের মাধ্যমে আজ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনাও ছিল বলে জানিয়েছেন জিসানুল হক।


আরো পড়ুন:
bdit.com.bd