• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মামলা না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল ফরিদপুরে আওয়ামী লীগের সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারের দাবি সম্ভাব্য প্রার্থী যুবদল নেতার স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতা–কর্মীদের অংশগ্রহণ প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান আওয়ামী লীগের প্রচারপত্র তৈরি, সাবেক নারী ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার ছাত্রলীগের ঝটিকা মিছিল: কুমিল্লায় ২০৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, ৪৮ জন কারাগারে নাটোরে থানার ভেতরে আওয়ামী লীগ নেতার দলীয় স্লোগান, ভিডিও ভাইরাল ই-জিপিতে ‘ফ্যাসিস্টের লোক’ কাজ পাচ্ছে, ব্যবস্থা চান বিএনপির সংসদ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে সাঁটানো হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার নোয়াখালীতে বিএনপি–আওয়ামী লীগের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে আগুন, ভাঙচুর

শরীয়তপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শনিবার বিকেলে শরীয়তপুর পৌরসভার প্রেমতলা এলাকায় ঢাকা–শরীয়তপুর সড়কে তাঁরা মিছিল নিয়ে বের হন। মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, শরীয়তপুর পৌরসভার প্রেমতলা এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ব্যানারের সামনে আওয়ামী লীগের এক কর্মী জাতীয় পতাকা নিয়ে হাঁটছেন আর বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় শরীয়তপুর সদরের পালং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম শেখকে।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা যখন মিছিল করছিলেন, তখন ওই ইউপি সদস্য তাঁর ফেসবুক পেজ থেকে মিছিলের লাইভ করেন। মিছিল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান হয়। এ ছাড়া শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

দুই সপ্তাহ ধরে দুয়েক দিন পরপর শরীয়তপুরের বিভিন্ন স্থানে মিছিল বের করছেন আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। গত সোমবার সকালে জেলা শহরের প্রধান সড়কে মিছিল করেন স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা। এর আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শরীয়তপুরের পাঁচটি স্থানে মিছিল করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।

মিছিলের বিষয়ে জানতে পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম শেখের মুঠোফোনে কয়েকবার কল করা হলে তিনি ধরেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।

নাম প্রকাশ না করার শর্তে পালং ইউনিয়ন যুবলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছি। এখন থেকে নিয়মিত আমাদের কর্মসূচি চলবে। দলের নিষেধাজ্ঞা উঠিয়ে না নেওয়া পর্যন্ত আমরা ঝটিকা মিছিল ও বিভিন্ন কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছি।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ‘নিষিদ্ধ কোনো সংগঠন শরীয়তপুরে মিছিল করেছে, এমন তথ্য আমাদের কাছে নেই। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। যদি এমন ঘটে থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’


আরো পড়ুন:
bdit.com.bd