• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মামলা না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল ফরিদপুরে আওয়ামী লীগের সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারের দাবি সম্ভাব্য প্রার্থী যুবদল নেতার স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতা–কর্মীদের অংশগ্রহণ প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান আওয়ামী লীগের প্রচারপত্র তৈরি, সাবেক নারী ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার ছাত্রলীগের ঝটিকা মিছিল: কুমিল্লায় ২০৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, ৪৮ জন কারাগারে নাটোরে থানার ভেতরে আওয়ামী লীগ নেতার দলীয় স্লোগান, ভিডিও ভাইরাল ই-জিপিতে ‘ফ্যাসিস্টের লোক’ কাজ পাচ্ছে, ব্যবস্থা চান বিএনপির সংসদ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে সাঁটানো হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার নোয়াখালীতে বিএনপি–আওয়ামী লীগের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে আগুন, ভাঙচুর

নাটোরে থানার ভেতরে আওয়ামী লীগ নেতার দলীয় স্লোগান, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬

নাটোরের গুরুদাসপুর থানায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতা দলীয় স্লোগান দিয়েছেন। আজ সোমবার দুপুরে থানা থেকে আদালতে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় শেখ হাসিনা, বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন তিনি। এ ঘটনার ভিডিও দুপুর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে।

ওই নেতার নাম রেজাউল করিম। তিনি গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁচকৈড় কাছারিপাড়া এলাকার আক্কাস ফকিরের ছেলে।

৩ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বেলা ১টার দিকে রেজাউল করিমসহ গ্রেপ্তার অন্য আসামিদের আদালতে নেওয়ার জন্য থানাহাজত থেকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। হাজত থেকে বের করা মাত্র রেজাউল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘বঙ্গবন্ধুর স্মরণে, ভয় করি না মরণে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মিথ্যা মামলা মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি একজন নারী পুলিশকেও ভিডিও ধারণ করতে দেখা যায়।

প্রিজন ভ্যানটি থানার প্রধান ফটক অতিক্রম করার সময় বন্দীদের স্বজনদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষকে ভিড় করতে দেখা যায়। কিছুটা উত্তেজনাও লক্ষ করা যায়। ভ্যানটি চলে যাওয়ার পর বন্দীদের স্বজনেরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গ্রেপ্তার ব্যক্তিদের একটাই অপরাধ, তাঁরা আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, শেখ হাসিনাকে সমর্থন করেন। এ ছাড়া তাঁরা কোনো নাশকতা করেননি, কাউকে নির্যাতন করেননি, কোনো অন্যায় করেননি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ‘রোববার দিবাগত রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানা থেকে বের করার সময় আমি ছিলাম না। বন্দীরা কে কী বলেছে, তা জানা নাই।’ ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন।


আরো পড়ুন:
bdit.com.bd