• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৬ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

রাজশাহীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ মঙ্গলবার ভোরে পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় রাজশাহী–নওগাঁ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ছয়টার দিকে নওহাটার রহমান কোল্ড স্টোরেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে এটি শেষ হয়। পুরো কর্মসূচি ৮ থেকে ৯ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতা-কর্মীর মুখে মাস্ক ছিল। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্টের পর রাজশাহীতে আওয়ামী লীগের ব্যানারে এটিই প্রথম প্রকাশ্য মিছিল। এর আগে রাজশাহী মহানগর এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের বিষয়টি পুলিশ জেনেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


আরো পড়ুন:
bdit.com.bd