• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

মামলা না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মামলা না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যশোরের বাঘারপাড়া উপজেলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

আজগর আলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সাবেক সদস্য। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আজগর আলীর ভাই আবদুল হান্নান অভিযোগ করেন, বাঘারপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের বাড়িতে তিনি ও তাঁর ছোট ভাই আজগর আলী বসবাস করেন। গতকাল দিবাগত রাত একটার দিকে পুলিশ তাঁদের বাড়ি আসে। এ সময় তাঁরা পুলিশকে আজ মঙ্গলবার সকালে আসতে বলেন। কিন্তু পুলিশ তা শোনেনি। পুলিশ এ সময় ঘরের বাইরে রাখা কোদাল ও শাবল দিয়ে ঘরের দরজা–জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ মই এনে নির্মাণাধীন বাড়ির দোতলার ছাদে ওঠার চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে পুলিশ তাঁদের গালাগাল করতে থাকে। একপর্যায়ে আজগর আলী ঘরের দরজা খুলে বাইরে আসেন। দিবাগত রাত তিনটার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

আবদুল হান্নান বলেন, ‘আজগর আলী একসময় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ছিল। বর্তমানে সে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের কোনো কমিটিতে নেই। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম, কী কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছে। কিন্তু পুলিশ আমাদের কিছুই জানায়নি।’

তবে আজগর আলীকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দাবি করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, গতকাল দিবাগত রাতে বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছে। একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ওই মামলার এজাহারে আজগর আলীর নাম নেই। ওসি আরও বলেন, ‘আজগর আলী দীর্ঘক্ষণ ধরে ঘরের দরজা খুলতে চাননি। এ জন্য আমরা দরজা খোলার চেষ্টা করেছি। তবে কোদাল ও শাবল দিয়ে ঘরের দরজা–জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা ও গালাগাল করার অভিযোগ ঠিক নয়।’


আরো পড়ুন:
bdit.com.bd