• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লীগ প্রশ্নে এখন যা চলছে, তা দুই বড় দলের ইনসিকিউরিটি: মাহফুজ আলম তোফায়েল আহমেদ আর নেই বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের মৃত্যু আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি পুলিশকে দলদাসে পরিণত করছে: হাসনাত আবদুল্লাহ হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরার সাবেক পিপির মৃত্যু ‘রিফাইন্ড’ আওয়ামী লীগে সায় নেই, অপেক্ষাতেই দল জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের দাফন সম্পন্ন আওয়ামী লীগের ‘দোসর’ হয়ে ডুবেছে, জাতীয় পার্টি কি আর উঠতে পারবে এজাহারে নাম নেই, তবু সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে শরীয়তপুরের এসএসসি পরীক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণের ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ১৮তম ব্যাচের মনোবিজ্ঞান বিভাগের প্যাডাগোজির ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অনলাইন বা শ্রেণিকক্ষে পাঠদান ইফেকটিভ করতে হলে প্যাডাগোজির বিষয়ে আমাদের অনেক বেশি জোর দিতে হবে। কারণ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের ইন্টারঅ্যাকটিভ সেশন হতে হবে। তাহলে পাঠদানের উদ্দেশ্য সফল হবে।

তিনি বলেন, একটি বিষয় মনে রাখতে হবে এখন আর জ্ঞানের উৎস কেবল শিক্ষকই নন। আরও অনেক উৎস আছে। যতো উন্নত মানের টিচিং হবে ততো উন্নত মানের লার্নিং হবে। শিখন-শেখানোর পদ্ধতিতে অনেক পরিবর্তন আসছে। সেটি আমাদের মাথায় রাখতে হবে। শিক্ষার্থীদের ডিজিটাল লিটারেসি, সফট স্কিলস- এসব শেখাতে হবে।

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, আগামী দিনে প্রযুক্তিকে অবশ্য পাঠ্য করে তুলতে হবে। আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন যত্নের মধ্য দিয়ে গড়ে উঠে সেটি নিশ্চিত করতে হবে। সেটি করতে গেলে নিরলস সাধনার বিকল্প নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে অঙ্গীকারাবদ্ধ।


আরো পড়ুন:
bdit.com.bd