• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

ধানমন্ডিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গলায় ফাঁস দিয়ে মো. রজব আলী (৩২) নামের এক অনলাইন ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে।

 

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের রুমমেট মুন্না ঢাকা পোস্টকে বলেন, ধানমন্ডির জিগাতলার ৩৪/৪ নম্বর বাসার নিচতলায় থাকত রজব আলী। সন্ধ্যার পরে ওই বাসায় সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, অনলাইনে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় সে ফাঁসি দিয়ে থাকতে পারে। নিহতের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায়। সে ওই এলাকার মো. বেল্লাল হোসেনের সন্তান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd