রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গলায় ফাঁস দিয়ে মো. রজব আলী (৩২) নামের এক অনলাইন ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের রুমমেট মুন্না ঢাকা পোস্টকে বলেন, ধানমন্ডির জিগাতলার ৩৪/৪ নম্বর বাসার নিচতলায় থাকত রজব আলী। সন্ধ্যার পরে ওই বাসায় সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।