• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

মিশিগানের দর্শক-শ্রোতাদের প্রশংসায় কণ্ঠশিল্পী পৃথা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বাংলা গানের জগতে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী পৃথা দেব। প্রবাসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।

গেল শনিবার (১ জানুয়ারি) রাতে মৃধা বেঙ্গল কালচারাল সেন্টারে ‘সুপ্রভাত মিশিগান’ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেচে গেয়ে দর্শকদের মাতিয়েছেন তিনি। পৃথার মিষ্টি গলার গান শুনে মুগ্ধ হন দর্শকরা। এছাড়া পৃথা গান গাওয়ার সময় দর্শক-শ্রোতাদের নাচতে দেখা গেছে।

সুনামগঞ্জ সদর উপজেলার মেয়ে পৃথা দেব। তার স্বামী অনুকূল দেবনাথ জানালেন পৃথা দেশে থাকতেও স্টেজ পারফরম্যান্স করে প্রশংসা কুড়িয়েছেন। পুরস্কারের ঝুলিটাও বেশ বড়। জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন তিনি। বিদেশে থেকেও গানের প্রতি তার ভালোবাসা প্রতিনিয়ত তাকে উজ্জীবিত করে বলে জানান পৃথা দেব।

জানতে চাইলে মিশিগানের বাসিন্দা বিপ্লব ও মাসুক বলেন, পৃথার গানের প্রতিভায় কিন্তু বিন্দুমাত্র কমতি নেই। সে গান না গাইলে স্টেজ জমে না। পৃথার গানের গলা এত ভালো, দর্শকদের ব্যাকুল করে দেয়। রাকিব নামে আরেক দর্শক বলেন, প্রবাসী শিল্পী পৃথা মানেই আলাদা আকর্ষণ।


আরো পড়ুন:
bdit.com.bd