• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

হোয়াটসঅ্যাপে মাদক বিক্রির দায়ে আমিরাতে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২

সংযুক্ত আরব আমিরাতের  নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। সেইসঙ্গে মাদক পাচারের আয়, জব্দ করা পণ্য, টেলিফোন সেট এবং যোগাযোগে ব্যবহৃত সব বস্তু বাজেয়াপ্ত ও ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। 

দুই আসামির বিরুদ্ধে মাদক ও সাইকোট্রপিকআবুধাবির ফৌজদারি আদালত মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ রাখা ও ব্যবসার অপরাধে দুই ফিলিপিনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি বিদেশে মাদক ব্যবসায়ীদের অ্যাকাউন্টে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।

দুই আসামির কাছে প্রচুর পরিমাণে মাদক এসেছিল। যা আগে থেকে জনবসতিহীন জায়গায় জমা করা হয়েছিল এবং সেখানকার প্রতিনিধি সেগুলো তাদের থেকে সংগ্রহ করত। তারপর পণ্যগুলো বাছাই করা, ভাগ করা, প্যাকেজ করা এবং উপযুক্তগুলোর ফটো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিলারের কাছে পাঠাত। পরে সেগুলো মাদকাসক্তদের কাছে ফরোয়ার্ড করা হতো।

পুলিশ তদন্তে প্রমাণ উপস্থাপনের মাধ্যমে মামলাটি আবুধাবি পাবলিক প্রসিকিউশনের কাছে প্রেরণ করে। পরে আদালত সন্দেহভাজনদের গ্রেফতার ও তাদের বাড়িতে তল্লাশির জন্য একটি পরোয়ানা জারি করে।

পুলিশ তাদের বাসস্থান তল্লাশি করে একটি সন্দেহজনক মাদক পদার্থ খুঁজে পায়, যা বিশ্লেষণের পর একটি নিষিদ্ধ সাইকোট্রপিক পদার্থ বলে প্রমাণিত হয়। পুলিশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাদক বিক্রিতে ব্যবহৃত দুই অভিযুক্তের ফোনও খুঁজে পেয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd