• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

কার উদ্দেশে দেবের এমন হুমকি?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত এক হুমকি দিয়ে বসেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দেব! তার সেই হুমকি নিয়ে শোরগোল নেট দুনিয়ায়।

এদিন ‘তুই কি চিনিস, আমি কি জিনিস?’ লেখা একটি টি-শার্ট পরে নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন দেব। আর তা দ্রতই ভাইরাল হয়ে যায়। ভক্তদের ধারণা কালো রঙের ওপর এমন কমেন্ট লেখা টি-শার্টের প্রতি অভিনেতার আলাদা দুর্বলতা রয়েছে। আর তাই এমন লেখা জুড়ে দিয়ে সেটি প্রকাশ করেছেন।

দেবের কাছে এমন পোশাকের কালেকশনও অনেক। এর আগেও তিনি একাধিকবার কমেন্ট লেখা টি-শার্ট পরা ছবি শেয়ার করেছেন। যা তার ভক্তদেরও নজর কেড়েছে। এবারও সেই কাজই করেছেন।

দেব সম্প্রতি রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ সিনেমার শুটিং শেষ করেছেন। আসছে শীতেই সিনেমাটি মুক্তি পাবে। এতে দেবের বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। আরও রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া প্রমুখ।


আরো পড়ুন:
bdit.com.bd