• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

বিএনপি নেতারা তারেক জিয়ার কাছে জিম্মি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে তার দলের নেতারা জিম্মি হয়ে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

হানিফ বলেন, তাদের (বিএনপি নেতা) যেভাবে নির্দেশনা দেওয়া হয়, তারা সেই অনুযায়ী কাজ করেন। বিএনপিতেও অনেক শিক্ষিত মানুষ আছেন, যাদের মধ্যে পৈশাচিক মানসিকতা নেই। কিন্তু তাদের নেতা মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চান। তার কাছে বিএনপির নেতারা জিম্মি। তারেক রহমানের দ্বারা নির্দেশিত হয়ে তারা সেভাবে কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ চায় আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে হোক। জনগণ যাদের পছন্দ করবে তাদের প্রতি রায় দেবে। এই রায় মানার মানসিকতা নিয়ে নির্বাচন করুন।

তিনি বলেন, আগামীতে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার আর সুযোগ নেই। সর্বোচ্চ আদালতের রায়ে সেই পদ্ধতি বাতিল করা হয়েছে। কেউ যদি চিন্তা করে যে, মানুষ মেরে, হত্যা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দাবি আদায় করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে।

শিক্ষার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে মাহবুব উল আলম হানিফ বলেন, দেশ যেমন এগিয়ে যাচ্ছে শিক্ষাও কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। ৩২৫টি উচ্চ বিদ্যালয় এবং ৩৩১টি কলেজকে জাতীয়করণ করেছে। সাড়ে ৪ হাজার শিক্ষককে এমপিওভুক্তকরণের মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি বঙ্গবন্ধুকন্যার যে শ্রদ্ধা, ভালোবাসা ও শিক্ষকদের প্রতি যে নৈতিক দায়িত্ব সেটি পালন করেছেন।

শিক্ষাবিদ প্রফেসর সাজিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবদুস সালাম ও মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর নুরুল ইসলাম।

মহিবুল হাসান চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা। সে লক্ষ্যে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এ মাস থেকেই নতুন প্রতিষ্ঠান এমপিওর কাজ শুরু হবে। নন-এমপিও সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর আওতায় আনা হবে।

সেমিনার লিখিত প্রবন্ধ উপস্থাপন করবেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।


আরো পড়ুন:
bdit.com.bd