• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

মক্কায় প্রবল বর্ষণ-বন্যায় অভিবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

ইসলাম ধর্মাবলম্বীদের প্রথম পবিত্র শহর মক্কায় প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় এক অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার তার মৃতদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

মক্কায় গত রোববার থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবার এই বৃষ্টি প্রবল রূপ নেওয়ায় আকস্মিক বন্যা দেখা হয় এই মরুশহরে। মৃত ওই অভিবাসী ব্যক্তি সেই বানের পানিতে ভেসে গিয়েছিলেন। সৌদি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই ব্যক্তির আবাস থেকে ১৩ কিলোমিটার দূরে তার মৃতদেহ খুঁজে পেয়েছেন ফায়ারসার্ভিসের উদ্ধারকর্মীরা।

মৃত ওই ব্যক্তি মিয়ানমারের নাগরিক ছিলেন। তার সম্পর্কে আর বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে আছে।

মরুভূমির দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, তায়েফ ও জেদ্দাসহ অধিকাংশ শহরে রোববার থেকে শুরু হয়েছে বৃষ্টি। কয়েকটি শহরে তুমুল বর্ষণের কারণে বন্যাও হয়েছে।

মঙ্গলবারও থামেনি মক্কার বৃষ্টি। দুর্ঘটনা ও ভোগান্তি এড়াতে নগর কর্তৃপক্ষ সোমবার থেকেই মক্কার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন।


আরো পড়ুন:
bdit.com.bd