• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

কর জালিয়াতি : ট্রাম্পের প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

কর ফাঁকি ও এ সম্পর্কিত জাল-জালিয়াতির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনকে ১৬ লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত।

সেই সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের শীর্ষ নির্বাহী অ্যালেন ওয়েইসেলবার্গকে এ জালিয়াতিতে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আলাদাভাবে ২০ লাখ ডলার জরিমানা ও ৫ মাস কারাবাসের সাজাও দিয়েছেন আদালত।

ডোনাল্ড ট্রাম্পের পরিবারের নির্মাণ খাতের ব্যবসা আছে। ট্রাম্প নিজেও একজন নির্মাণ ব্যবসায়ী ছিলেন। তার প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনও মূলত যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান।

তবে ডোনাল্ড ট্রাম্প এখন আর ট্রাম্প অর্গানাইজেশন দেখাশোনা করেন না। এটি দেখভালের দায়িত্বে আছেন তার দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প।

মামলার কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বেশ কয়েকবার কর ফাঁকি দিয়েছে ট্রাম্প অর্গানাইজেশনের অধীন দুই অঙ্গ প্রতিষ্ঠান ট্রাম্প কর্পোরেশন এবং ট্রাম্প পেরোল কর্পোরেশন।

অর্থাৎ এই দুই প্রতিষ্ঠানের ওপর যে কর ধার্য করা হয়েছিল, সেই কর এড়িয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলো এবং আদালতের রায় অনুযায়ী, এই অনিয়মের সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশন ও তার প্রধান নির্বাহী অ্যালেন ওয়েইসেল বার্গ সরাসরি যুক্ত।

আদালতের রায়ে ট্রাম্প ও তার দুই ছেলেকে কোনো সাজা দেওয়া হয়নি।


আরো পড়ুন:
bdit.com.bd