• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা দুর্বল ব্যাংকের ‘পাত্র চাই’ ও পুরোনো নওশার আগমন চট্টগ্রামে লাল টুপি পরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বিরোধীদের নিশ্চিহ্নের চেষ্টা কোরো না, এই পরামর্শ কোনো দল শোনেনি: রওনক জাহান শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরিতে অগ্রাধিকার পাবেন স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেহেতু এটি সরকারি প্রতিষ্ঠান সেক্ষেত্রে সরকারি কিছু নিয়মনীতি রয়েছে, নিয়মের ভেতরে থেকে স্থানীয়দের যতটুকু অগ্রাধিকার দেওয়া যায় তা দেওয়া হবে।

তিনি বলেন, আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়টির কাজ অচিরেই শুরু হবে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হলে সিলেটবাসী স্বাস্থ্যসেবা পাওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থান হবে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের অবদান স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আবুল মাল আবদুল মুহিতের অবদান উল্লেখযোগ্য। তিনি এটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন।

এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন:
bdit.com.bd