• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া মার্কেট থেকে উদ্ধার হওয়া একটি পোড়া চাদর কিনলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি  ৪০ হাজার টাকা দিয়ে এ চাদর ক্রয় করেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে তাদের পুড়ে যাওয়া পোশাক কেনাবেচার উদ্যোগ নিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন।

পুড়ে যাওয়া কিন্তু ব্যবহার উপযোগী পোশাক সংগ্রহ করে সমাজের বিত্তবানদের কাছে বিক্রি করছে বিদ্যানন্দ। এই টাকা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে। এরই অংশ হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে বঙ্গবাজারের আগুনে পোড়া একটি ‍চাদর ক্রয় করেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এই পোশাক ক্রয় করেন। এ সময় তিনি বলেন, আমি ও আমার সহকর্মীদের সবার কাছে যা ছিল তা মিলে ৪০ হাজার টাকায় এই চাদরটি কিনলাম। ভয়াবহ আগুনে আনুমানিক প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন তাদের কিছুটা আর্থিক ও মানসিক সহযোগিতা দরকার।

তিনি বলেন, আমরা ১৭ কোটি মানুষ যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে কি এই পাঁচ হাজার মানুষের পাশে দাঁড়াতে পারব না। টাকা বড় কথা নয়, বড় কথা হলো ব্যবসায়ীর পাশে আমরা আছি।

সৃজনশীল ও উদ্ভাবনী সমাধান নিয়ে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোয় বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের যেকোনো মহৎ উদ্যোগের সঙ্গে সব সময় থাকবেন বলেও জানান।

প্রতিমন্ত্রী সামর্থ্য অনুযায়ী বঙ্গবাজারের অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।


আরো পড়ুন:
bdit.com.bd